শুক্রবার ● ৭ আগস্ট ২০২৬
চৌমুহনীতে সন্ত্রাসীদের গুলিতে হকার্স কাশেম ও ব্যবসায়ী ইয়াছিন গুলিবিদ্ধ
Home Page » সারাদেশ » চৌমুহনীতে সন্ত্রাসীদের গুলিতে হকার্স কাশেম ও ব্যবসায়ী ইয়াছিন গুলিবিদ্ধনোয়াখালী প্রতিনিধি:
গতকাল ৬ আগস্ট রাত আনুমানিক ১০ ঘটিকায় নোয়াখালীর চৌমুহনী হকার্স মার্কেটে সন্ত্রাসীদের গুলিতে নোয়াখালী হকার্স মার্কেট মালিক সমিতির সভাপতি হাজী আবুল কাশেম ও সাংগঠনিক সম্পাদক ব্যবসায়ী ইয়াসিন গুলিবিদ্ধ হওয়া সহ প্রায় ৫/৬ জন আহত হয়েছে । গুলিবিদ্ধ ইয়াসিনকে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে ।
ঘটনার পর পুলিশ মোতায়েন করা হয়েছে । এলাকার পরিবেশ থমথমে । ব্যবসায়ীরা আতংকে রয়েছে । আহতদেরকে হাসপাতালে নেয়া হয়েছে । আজ ৭ আগস্ট বাদ আসর ব্যবসায়ীদের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে । সূত্র জানায় চৌমুহনী হকার্স মার্কেট দীর্ঘ ৩০ বছর যাবত সন্ত্রাস , চাঁদাবাজ আর দখলবাজদের অভয়ারণ্য হয়ে উঠেছে । ফলে এই হকার মার্কেটে হকাররা ব্যবসা করতে পারেনা । এক সময়ের মাফিয়া খ্যাত হকার্স কাশেম অদ্যাবধি পর্যন্ত এখানকার একচ্ছত্র অধিপতি । চৌমুহনী ডেল্টা জুট মিলসের প্রায় এক একর ভূমি হাজী আবুল কাশেমের বড় ভাই হোসেন ও ছোট ভাই তানু দখল করে রেখেছে বলে ডেল্টা কতৃপক্ষ জানায় । অত্র বিষয়ে বিগত সরকারের আমলে বেগমগঞ্জ আসনের সাবেক এমপি মামুনুর রশীদ কিরন অবৈধ দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চাইলে অবৈধ দখলদার চক্রটি তাঁর বিরুদ্ধেও মামলা দায়ের করে হকার্স মার্কেটের উন্নয়ন কাজে বাঁধা সৃষ্টি করে । সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখার জন্য পুলিশ কাজ করে যাচ্ছে ।
বাংলাদেশ সময়: ৮:১৫:০৬ ● ১৫ বার পঠিত