চৌমুহনীতে ১২কেজি গাঁজা ও একটি সিএনজি সহ আটক ১
Home Page »
সারাদেশ »
চৌমুহনীতে ১২কেজি গাঁজা ও একটি সিএনজি সহ আটক ১

নোয়াখালী প্রতিনিধি :
গতকাল ৬ আগস্ট নোয়াখালী ডিবি পুলিশ অনুপ চক্রবর্তী সঙ্গীয় ফোর্স নিয়ে ১২ কেজী গাঁজা ও ১ সি এন জি সহ জাহাঙ্গীর আলম(২৪ ) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে ।
আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে । জানা সূত্র জানা যায় , এ দিন রাত ৮ টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে চৌমুহনী মিয়ার পোল নামক স্থানে বনে রোডের উপর অভিযান পরিচালনা করে জাহাঙ্গীরকে আটক করে । তার বাড়ী কুমিল্লা জেলার চিওয়া ইউনিয়নের চিওয়া গ্রামের সিরাজ মেম্বারের বাড়ী । তার পিতার নাম মোঃ আবুল কাশেম ।
বাংলাদেশ সময়: ৮:৪৩:০৩ ●
১১১ বার পঠিত
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)