শনিবার ● ৮ আগস্ট ২০২৬
চৌমুহনীতে টাইলস স্টাফ ফুটবল টুর্নামেন্ট সিজন ২ অনুষ্ঠিত
Home Page » খেলা » চৌমুহনীতে টাইলস স্টাফ ফুটবল টুর্নামেন্ট সিজন ২ অনুষ্ঠিতনোয়াখালী প্রতিনিধি:
প্রতি বছরের ন্যায় এবারও নোয়াখালী বেগমগঞ্জ সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হলো চৌমুহনী টাইলস স্টাফ ফুটবল টুর্নামেন্ট সিজন ২ ।
আজ ৭ জুলাই সকালে অনুষ্ঠিত টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , এক সময়ের চৌমুহনীর বিশিষ্ট ক্রীড়াবিদ ও বেগমগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক মোর্শেদুল আমীন ফয়সল । এদিন তিনি বিজয়ীদের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন ।
চৌমুহনী টাইলস ব্যবসায়ী বৃন্দদের অর্থায়নে ও টাইলস স্টাফবৃন্দ কর্তৃক আয়োজীত টুর্নামেন্ট অনুষ্ঠানে বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন , বেগমগঞ্জ সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ ইসমাইল হোসেন , সুইট হোম টাইলস এর স্বত্বাধিকারী ফজলে আজীম সুজন , শাহানা ট্রেডার্সের স্বত্বাধিকারী ইসমাইল হোসেন শান্ত , কর্নফুলী টাইলস এর স্বত্বাধিকারী জসীম উদ্দীন প্রমূখ ।
ফুটবল টুর্নামেন্টটি টাইলস স্টাফদের এ ও বি গ্রুপে এবং টাইলস কোম্পানি একাদশ ও মার্কেটিং একাদশের মধ্যে অনুষ্ঠিত হয় । টাইলস স্টাফদের মধ্যকার খেলায় শ্রেষ্ঠ গোলদাতা হলেন বাদশা ।
বাংলাদেশ সময়: ৯:৫৪:০০ ● ১২ বার পঠিত