
নোয়িখালী প্রতিনিধি :
নোযাখালী জেলা বি এন পির সাবেক ধর্ম বিয়ক সম্পাদক ও নোয়াখালী জাতীয় হকার্স সমবায় সমিতির সভাপতি হাজী আবুল কাশেম ও অত্র সমিতির সাংগঠনিক সম্পাদক ইয়াসিন সেন্টুর উপর অতর্কিত সন্ত্রাসী হামলা - গুলিবর্ষনের প্রতিবাদে এবং দ্রুত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবীতে আজ ৮ জুলাই সকাল ১১ টায় চৌমুহনীতে মানব বন্ধন অনুষ্ঠিত হয় ।
বিশিষ্ট ব্যবসায়ী কাজী আলী এর পরিচালনায় এসময় বক্তব্য রাখেন , জাতীয় হকার্স সমবায় সমিতির সেক্রেটারী হাজী ওমর ফারুক , চৌমুহনী ৫য় নং ওয়ার্ড বি এন পির যুগ্ম আহ্বায়ক আফতাব উদ্দীন মাসুদ , সিনিয়র সহ সভাপতি হাজী ইউসুফ , আব্দুল মালেক , মুক্তিযোদ্ধা মোঃ মাসুদ , বেগমগঞ্জ ওলামা পরিষদের সেক্রেটারী মোঃ নাদিম , বেগমগঞ্জ থানা বি এন পির যুগ্ন আহ্বায়ক দুলাল , ব্যবসায়ী হাজী নুর ইসলাম , জহির উদ্দীন , আলাউদ্দীন প্রমূখ।
মানব বন্ধনে বক্তারা বলেন , আমাদের প্রতিষ্ঠানের চেয়ারম্যানের উপর হামলার মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে যে , আমরা নিরাপদ নই ।
যে কোনো মুহুর্তে আমাদের উপর হামলা হতে পারে । তাই প্রশাসনের প্রতি আমাদের অনুরোধ ঘটনার সাথে সম্পৃক্ত সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিন ।