রবিবার ● ১৬ আগস্ট ২০২৬

নোয়াখালীতে ট্রীপল মার্ডারের রায়, ৩ জনের ফাঁসি,৩ জনের যাবজ্জীবন কারাদন্ড

Home Page » সারাদেশ » নোয়াখালীতে ট্রীপল মার্ডারের রায়, ৩ জনের ফাঁসি,৩ জনের যাবজ্জীবন কারাদন্ড
রবিবার ● ১৬ আগস্ট ২০২৬


নোয়াখালীতে ট্রীপল মার্ডারের রায়, ৩ জনের ফাঁসি,৩ জনের যাবজ্জীবন কারাদন্ড

নোয়াখালী প্রতিনিধি :

আজ রোববার ১৬ আগষ্ট নোয়াখালী জেলা জজ আদালতের বিজ্ঞ বিচারক ট্রিপল মার্ডার মামলায় ৩ জনকে মৃত্যুদন্ড ও ৩ জনকে যাবজ্জীবন কারাদন্ডের রায় ঘোষনা দেন । মৃত্যুদন্ড প্রাপ্তরা হলেন ওমর নাসির সাজু ( ৩২ ) ,ওমর শরীফ সুলতান(২৫) মোঃ সৌরভ (২৭ )। যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্তরা হলেন ফিরোজ মাহমুদ বাপ্পী (২৭), কুরত উল্লা (৬৫) , হারুনুর রশিদ বাবুল (৪৫) বিজ্ঞ বিচারক মোঃ শওকত আলী রাষ্ট্র পক্ষের ১৯ জন স্বাক্ষীর শুনানী শেষে এই রায় প্রদান করেন । এই হত্যা মামলায় ৮ জনকে আসামী করা হলেও ৭ জন অদ্যাবধি পর্যন্ত পলাতক রয়েছে । মামলার প্রধান আসামী সাজু ভারতের একটি কারাগারে আটক রয়েছেন বলে বাদী পক্ষের উকিল জানান । তবে আজ রায় ঘোষনার সময় মামলার অন্য আসামী ফিরোজ মাহমুদ বাপ্পী উপস্থিত ছিলো ।

জানা যায় ২১/ ৩/ ২০১৬ সালে নোয়াখালী সরকারী কলেজের হোষ্টেল সংলগ্ন পুকুরে কুকুরকে গোসল করানোকে কেন্দ্র করে আসামীর পক্ষের সাথে কিছু লোকের সংঘর্ষ হয় ।
পরে ঐ দিন সন্ধ্যায় উক্ত বিষয়ে শালিশী অনুষ্ঠানে দুই পক্ষের পুনরায় সংঘর্ষের এক পর্যায়ে আসামী পক্ষ অত্র মামলার ভিকটিম ইয়াসীন , ওয়াসিম ,রাজীবকে গুলি করলে ঢাকা নেয়ার পথে তারা মারা যায় । এ ব্যাপারে নিহত রাজীবের স্ত্রী কামরুন্নাহার ছবি বাদী হয়ে সুধারাম মডেল থানায় মামলা দায়ের করেন ।
আজ রায় শেষে আদালতে উপস্থিত সংবাদ কর্মীদেরকে আসামী পক্ষ উচ্চ আদালতে আপীল করবেন বলে আসামীর পক্ষের উকিল জানায় ।

বাংলাদেশ সময়: ১৯:৪৭:০৮ ● ১৬ বার পঠিত