শনিবার ● ২২ আগস্ট ২০২৬

নতুন চারজন পূর্ণ মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রীকে দায়িত্ব দিয়ে মন্ত্রিসভার দপ্তর পুনর্বণ্টন

Home Page » জাতীয় » নতুন চারজন পূর্ণ মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রীকে দায়িত্ব দিয়ে মন্ত্রিসভার দপ্তর পুনর্বণ্টন
শনিবার ● ২২ আগস্ট ২০২৬


সংগৃহীত ছবি- বঙ্গভবনে নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথবাক্য পাঠ  বঙ্গনিউজ: নতুন চারজন পূর্ণ মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রীকে দায়িত্ব দিয়ে মন্ত্রিসভার দপ্তর পুনর্বণ্টন করা হয়েছে। ২১ আগস্ট শুক্রবার দিবাগত মধ্যরাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’-এর বিধি ৩(৪) অনুসারে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়, যা অবিলম্বে কার্যকর হওয়ার নির্দেশনা রয়েছে। এর আগে শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

প্রতিমন্ত্রীদের মধ্যে গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে, যেখানে মন্ত্রী হিসেবে দায়িত্বে রয়েছেন কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। এছাড়া সাবেক পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। বর্তমানে এই মন্ত্রণালয়ে মন্ত্রী হিসেবে খলিলুর রহমান এবং অপর প্রতিমন্ত্রী হিসেবে শামা ওবায়েদ ইসলাম দায়িত্বরত আছেন।

একই সঙ্গে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকা রশিদুজ্জামান মিল্লাতকে পদোন্নতি দিয়ে একই মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে এবং এই মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানমকে (রিতা) অন্য মন্ত্রণালয়ে স্থানান্তর করা হয়েছে। এছাড়া বান্দরবানের সংসদ সদস্য ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয়েছে, যেখানে বর্তমানে প্রতিমন্ত্রীর দায়িত্বে রয়েছেন মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

নতুন দপ্তর বণ্টনের অংশ হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খানকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয়েছে। অন্যদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা সাবেক মন্ত্রী জহির উদ্দিন স্বপনকে মন্ত্রীর সমমর্যাদায় প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা পদে নিযুক্ত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ৬:০১:১৯ ● ১১ বার পঠিত