মঙ্গলবার ● ১ সেপ্টেম্বর ২০২৬
জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষনা না দিলে বাংলাদেশ স্বাধীন হতো না — বরকত উল্যাহ বুলু ।
Home Page » বিবিধ » জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষনা না দিলে বাংলাদেশ স্বাধীন হতো না — বরকত উল্যাহ বুলু ।নোয়াখালী ৩ বেগমগঞ্জ আসনের সংসদ সদস্য বরকত উল্যাহ বুলু বলেন , ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে সে দিন চট্রগ্রাম কালুরঘাট থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষনা দিয়েছেন বলেই আজ আমরা বাংলাদেশ নামক একটি স্বাধীন ভূখন্ড পেয়েছি । জিয়াউর রহমান ছাড়া সে দিন বাংলাদেশের হাল ধরার মত কেউ ছিলোনা । আজ যারা ১৯৭১ কে অস্বীকার করে তারা এ দেশের নাগরিক হতে পারেনা । ৭১ এর পর ৯০ এর গণঅভূত্থানেও আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া পুনরায় এদেশের হাল ধরেছিলেন । বিগত ১৭ বছর সীমাহীন নির্যাতনের মুখেও এ দেশ ছেড়ে কোথাও যাননি । দেশেই তাঁর মৃত্যু ও মাটি হয়েছে । ৫ ই আগষ্টে আমরা আরেকটি গণঅভূত্থান পেয়েছি । এবারো আপনারা বিপুল ভোটে বি এন পিকে বিজয়ী করে শহীদ জিয়াউর রহমানের সুযোগ্য পুত্র তারেক রহমানকে ও আমাকে বিজয়ী করেছেন । যার জন্য আমরা আপনাদের নিকট কৃতজ্ঞতা জানাচ্ছি । আশা করি আগামীতে দেশ পরিচালনায় আপনারা প্রধাণ মন্ত্রী তারেক রহমানের পাশে থাকবেন ।
তিনি আজ ১ লা সেপ্টেম্বর বি এন টির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে চৌমুহনী পূর্ব বাজারে আয়োজীত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ।
বেগমগঞ্জ উপজেলা বি এন পি কর্তৃক আয়োজীত জনসভায় আরো বক্তব্য রাখেন , বি এন পি নেতা কামাখ্যা চন্দ্র দাস , শামীমা বরকত লাকী , জহির উদ্দীন হারুন , মাহফুজুল হক আবেদ, নাসিমুল গনি চৌধুরী মান্না , মোর্শেদুল আমীন ফয়সল , আবুল কালাম আজাদ প্রমূখ ।সভাশেষে চৌমুহনীতে বর্নাঢ্য র্যালি বের করা হয় ।
নোয়াখালী থেকে মোতাহার হোসেন ।
বাংলাদেশ সময়: ২২:২৪:৩১ ● ২০ বার পঠিত