
নোয়াখালী থেকে মোতাহার হোসেন ।
নোয়াখালী ৩ বেগমগঞ্জ আসনের সংসদ সদস্য
বরকত উল্যাহ বুলু বলেন , যে ঘরে মা শিক্ষিত - সে ঘরের সন্তানেরা মূর্খ থাকতে পারেনা । তারা শিক্ষিত ও কর্মজীবি হয় । তোমরা ছাত্র- ছাত্রীরা শিক্ষা অর্জন করে দেশকে এগিয়ে নিয়ে যাবে ।এ দেশের নারী শিক্ষার জন্য আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অনেক সুযোগ সুবিধা দিয়ে গেছেন । মাত্র ৩৪ বছরে স্বামী হারা হয়ে তিনি এদেশের দায়িত্ব কাঁধে নিয়েছেন । জেলা ,জুলুম নির্যাতন সহ্য করেছেন । কিন্তু এ দেশ ছেড়ে দেশের মানুষকে ছেড়ে তিনি কোথাও জাননি । আজ এই কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে তোমরা তথ্য প্রযুক্তি সম্পর্কে শিখবে ও দক্ষ মানবে পরিনত হবে ।
তিনি আজ বেগমগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজীত ২ মাস ব্যাপী ভ্রাম্যমান আইসিটি, কম্পিউটার প্রশিক্ষন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন।
বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কায়েসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কম্পিউটার প্রশিক্ষন অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন , বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ সামসুজ্জামান চৌধুরী , বি এন পি নেতা বাবু কামাখ্যা চন্দ্র দাস ,শামীমা বরকত লাকী , নোয়াখালী জেলা যুব উন্নয়নের উপ- পরিচালক সাজ্জাদ হোসেন ভুঁইয়া , বেগমগঞ্জ উপজেলা যুব উন্নয়ন করৃমকর্তা ( ভারপ্রাপ্রাপ্ত ) এ. বি. এম মোয়াজ্জেম হোসেন , বি এন পি নেতা মোর্শেদুল আমীন ফয়সল প্রমূখ ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কায়েসুর রহমান বলেন , দেশ আমাদেরকে অনেক কিছু দিচ্ছে । আমাদের উচিৎ দেশের জন্য কাজ করা । সরকার শিক্ষিত তরুন - যুবকদের ফ্রীতে কম্পিউটার , ড্রাইভিং, সেলাই , ফ্রীজার সহ একাধিক কর্ম প্রশিক্ষন দিয়ে যাচ্ছে । পাশাপাশি সার্টিফিকেট ও ক্ষুদ্র ঋনেরো ব্যবস্থা রেখেছে । যাতে আপনারা স্বাবলম্বী হতে পারেন । সরকার থেকে এ সব সুযোগ নিয়ে প্রতিষ্ঠিত হয়ে দেশকে অর্থনৈতিক উন্নয়নে নিয়ে যেতে পারবেন । ইতি মধ্যে আমি শিক্ষার্থীদের মান উন্নয়নে কাজ করে যাচ্ছি । প্রতিটি মাধ্যমিক স্কুলকে অনলাইনের আওতায় নিয়ে এসেছি ।