বৃহস্পতিবার ● ৩ সেপ্টেম্বর ২০২৬
ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়ায় ২৮ শিশুসহ প্রায় ৭০ জন ফিলিস্তিনি বাস্তুচ্যুত
Home Page » জাতীয় » ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়ায় ২৮ শিশুসহ প্রায় ৭০ জন ফিলিস্তিনি বাস্তুচ্যুত
বঙ্গনিউজ: অধিকৃত পশ্চিম তীরে ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত অন্তত ৬৬টি ফিলিস্তিনি গ্রাম জোরপূর্বক উচ্ছেদ করেছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি মানবাধিকার সংস্থা বি’ৎসেলেম এই তথ্য প্রকাশ করেছে। সম্প্রতি দক্ষিণ পশ্চিম তীরের খিরবেত আল-তাবান গ্রামের সব ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়ায় ২৮ শিশুসহ প্রায় ৭০ জন ফিলিস্তিনি নতুন করে বাস্তুচ্যুত হয়েছেন।
মানবাধিকার সংস্থা বি’ৎসেলেম জানায়, খিরবেত আল-তাবান গ্রামে ইসরায়েলি বাহিনী বুলডোজার দিয়ে স্থানীয় বাসিন্দাদের সব বসতবাড়ি সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। এই ধ্বংসযজ্ঞের কারণে গ্রামটির কয়েক ডজন ফিলিস্তিনি পরিবার খোলা আকাশের নিচে আশ্রয় নিতে বাধ্য হয়েছে।
সংস্থাটির তথ্যানুযায়ী, ২০২৩ সালের অক্টোবরে সংঘাত তীব্র আকার ধারণ করার পর থেকে পশ্চিম তীর জুড়ে ফিলিস্তিনিদের ভিটেমাটি থেকে তাড়িয়ে দেওয়ার প্রবণতা ব্যাপকভাবে বেড়েছে। একের পর এক গ্রাম উচ্ছেদ এবং ফিলিস্তিনিদের জমি দখলের ফলে স্থানীয় জনগোষ্ঠীর ওপর মানবিক বিপর্যয় নেমে এসেছে।
বাংলাদেশ সময়: ১২:২৭:০৬ ● ১৪ বার পঠিত