বৃহস্পতিবার ● ১ অক্টোবর ২০২৬

নোয়াখালীতে ব্যাংকার লিটনের প্রতারণায় নিঃস্ব অনেক গ্রাহক । আদালতে মামলা ।

Home Page » সারাদেশ » নোয়াখালীতে ব্যাংকার লিটনের প্রতারণায় নিঃস্ব অনেক গ্রাহক । আদালতে মামলা ।
বৃহস্পতিবার ● ১ অক্টোবর ২০২৬


---

নোয়াখালী প্রতিনিধি ঃ

ব্যাংকের গ্রাহকদের গচ্ছিত টাকা দিয়ে দীর্ঘ কয়েক বছর যাবৎ সুদের ব্যবসা চালিয়ে যাচ্ছেন নোয়াখালী জেলা শাখার সোনালী ব্যাংকের কর্মকর্তা আহসান হাবীব লিটন (৫০) ।
ভূঁয়া ষ্ট্যাম্প ও জাল দলিলের মাধ্যমে সুধী গ্রাহক ও নামে বেনামে বিভিন্ন লোকের কাছ থেকে হাতিয়ে নিচ্ছেন লক্ষ লক্ষ টাকা । সম্প্রতি আদালতে এক গ্রাহকের আনীত অভিযোগের ভিত্তিতে এসব তথ্য উঠে এসেছে ।
ভুক্তভোগী , প্রতারনার শিকার মোঃ গুলজার উদ্দীন (৫৫) পিতা মৃত আহম্মদ আজম বাদী হয়ে উক্ত ব্যাংক কর্মকর্তা আহসান হাবীব লিটনের বিরুদ্ধে নোয়াখালী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৩ নং আমলী আদালতে মামলা দায়ের করেন । সি আর মামলা নং- ৪৪৬/ ২০২৬ ইং ।
মামলার বিবরণে জানা যায় ,বিবাদী আহসান হাবীব লিটন বাদী গুলজার উদ্দীনকে ষ্ট্যাম্প ও চেক জামানতের বিপরীতে ২০ লক্ষ টাকা প্রদান করে । বাদী পক্ষ বিভিন্ন মেয়াদে সূদ আসল সহ ১৫ লক্ষ টাকা প্রদান করে ।
বাকী ৫ লক্ষ টাকার অনূকূলে ষ্ট্যাম্প , চেক ফেরত চাইলে ব্যাংকার লিটন উক্ত কাগজ পত্র হারিয়ে গেছে মর্মে তা ফেরৎ দিতে অস্বীকার করে । উপর্যপূরী সু চতুর লোভী ব্যাংকার লিটন বাদীর স্ত্রীর সহি স্বাক্ষর জাল করে ভূঁয়া দলিল সৃজন করে আরো ২০ লক্ষ টাকা বাদী ও বাদীর স্ত্রীর কাছ থেকে দাবী করে আসছে । অগ্যতা নিরুপায় হয়ে গুলজার উদ্দীন সু বিচারের আশায় আদালতের আশ্রয় নেয় । বিজ্ঞ আদালত বিষয়টি নোয়াখালী সি.আই.ডি কার্যালয়কে তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ প্রদান করে । সি .আই. ডি কর্মকর্তা মফিজ ( এস.আই ) বিষয়টি তদন্ত করছেন ।
সূত্র আরো জানায় , এরকম আরো অনেক গ্রাহক থেকে ভূয়া জাল দলিল, ষ্ট্যাম্প সৃজনের মাধ্যমে লিটন অনেকের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে । ইতি পূর্বে একি অভিযোগে সোনালী ব্যাংক চৌমুহনী শাখা থেকে বরখাস্ত করা হয় বলে জানা যায় । পরে তদবির বানিজ্য করে পুনর্বহাল হন । তার এরুপ সূদী ব্যবসার কারনে অনেক গ্রাহক পথে বসেছে । অনেকের সাথে আবার গোপনে মিমাংশা হয়েছে বলেও জানা যায় । গ্রাহকের টাকা দিয়ে ব্যাংকার লিটনের এরুপ সূদী ব্যবসার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহনে ভুক্তভোগীরা কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছে ।

বাংলাদেশ সময়: ১৩:০০:৫৬ ● ১৫ বার পঠিত