মঙ্গলবার ● ২৭ অক্টোবর ২০২৬

নোয়াখালীতে পালিত হলো বাংলাদেশ যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী ।

Home Page » সারাদেশ » নোয়াখালীতে পালিত হলো বাংলাদেশ যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী ।
মঙ্গলবার ● ২৭ অক্টোবর ২০২৬


নোয়াখালীতে পালিত হলো বাংলাদেশ যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী ।

বট বাহিনীর ষড়যন্ত্র প্রধানমন্ত্রী তারেক রহমানের অগ্রযাত্রা ও উন্নয়নকে দমিয়ে রাখতে পারবেনা ।সকল ভয় ও হুমকী কাটিয়ে উঠে তিনি বাংলাদেশকে নতুন রুপে গড়ে তুলবেন । এমন প্রত্যাশা নিয়েই নোয়াখালীতে পালিত হলো বাংলাদেশ যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী ।
এদিন জেলা জর্জ কোর্ট রোডস্থ বিজয় মঞ্চে নোয়াখালী জেলা যুবদলের উদ্যোগে আলোচনা সভা ও বর্নাঢ্য ল্যারী অনুষ্ঠিত হয় ।
বাংলাদেশ যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মন্জুরুল আজীম সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন , নোয়াখালী জেলা বি এন পির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো , জেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ আজাদ , জেলা বি এন পির যুগ্ম আহৃবায়ক এডভোকেট এ বি এম জাকারিয়া , , জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন ,, চাটখিল যুবদল নেতা এডভোকেট আজাদ , জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক বাবু কামাখ্যা চন্দ্র দাস , যুব নেতা ফিরোজ আলম মতিন , সুধারাম থানা যুবদলের যুগ্ম সম্পাদক মামুন , যুবদলের নেতা জহির উদ্দীন বাবর ,জেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক সাবের আহম্মদ , ভি পি জসিম উদ্দীন ,আবু হাসান
সমাপনী বক্তব্য রাখেন , যুবদল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মন্জুরুল আজীম সুমন বলেন , প্রধান মন্ত্রী তারেক জিয়ার কনসেপ্ট হলো , সঠিক নেতৃত্ব , সহযোগীতা ও ভালোবাসা দিয়ে যুব সমাজকে কিশোর গ্যাং, মাদক ও অপরাধমূলক কর্মকান্ড থেকে যুব সমাজকে ফিরিয়ে আনতে হবে এবং দেশ গড়ার জন্য তাদেরকে তৈরি করতে হবে । তারেক জিয়ার নেতৃত্বে আগামী দিনের আন্দোলন সংগ্রাম ও অন্যায়ের বিরুদ্ধে যুব সমাজ ভূমিকা রাখবে । অনুষ্ঠান শেষে মাইজদী শহররে মন্জুরুল আজীম সুমনের নেতৃত্বে একটি রেলি বের করা হয় । রেলিতে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে আগত নেতা কর্মীরা অংশ গ্রহন করেন

বাংলাদেশ সময়: ২১:৩৫:০৯ ● ২৩ বার পঠিত