বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬

সাবেক প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে এনে বিচারের ব্যবস্থা করুন —-মাওলানা বোরহান উদ্দীন ।

Home Page » সারাদেশ » সাবেক প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে এনে বিচারের ব্যবস্থা করুন —-মাওলানা বোরহান উদ্দীন ।
বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬


 ---

নোয়খখালী থেকে মোতাহার হোসেন ।

নোয়াখালী জেলা জামাতের সেক্রেটারী জেনারেল মাওলানা বোরহান উদ্দীন প্রধান মন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষন করে বলেন , ২০০৬ সালের ২৮ শে অক্টোবর যারা এ দেশে হত্যাযজ্ঞ চালিয়ে আমাদের নেতা কর্মী ও ছাত্র জনতাকে হত্যা করেছিলো তাদেরকে অনতিবিলম্বে ভারত থেকে এনে বিচারের ব্যবস্থা করুন । অন্যথায় আমরা রাজপথে নামতে বাধ্য হবো এবং এ দেশে নিষিদ্ধ আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবেনা ।
২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামীলীগের নগ্ন হত্যাযজ্ঞের প্রতিবাদে চৌমুহনী শহর জামায়াত ইসলামের উদ্যোগে আয়োজীত সমাবেশে প্রধান অতিথি হিসেবে তিনি উপরোক্ত বক্তব্য রাখেষ ।
চৌমুহনী শহর জামাতের আমীর জসীম উদ্দীনের সভাপতিত্বে এহময় উপস্থিত ছিলেন, জেলা সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ নাসিমুল গনি চৌধুরী মহল, নোয়াখালী জেলা অর্থ সম্পাদক দ্বীন মোহাম্মদ, ছাত্রশিবির নোয়াখালী জেলা উত্তরের সেক্রেটারি আমিনুল ইসলাম ফাহাদ সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ১৭:৩১:৩০ ● ১৫ বার পঠিত