রবিবার ● ৮ নভেম্বর ২০২৬

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস না হলে দেশের সার্বভৌমত্ব ,গণতন্ত্র, মুক্তি পেতো না-হারুনুর রশীদ আজাদ

Home Page » সারাদেশ » জাতীয় বিপ্লব ও সংহতি দিবস না হলে দেশের সার্বভৌমত্ব ,গণতন্ত্র, মুক্তি পেতো না-হারুনুর রশীদ আজাদ
রবিবার ● ৮ নভেম্বর ২০২৬


---

নোয়াখালী থেকে মোতাহার হোসেন ।

নোয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বি এন পির সদস্য সচিব হারুনুর রশীদ আজাদ বলেন , ১৯৭৫ সালের পর দেশে যে রাজনৈতিক শূন্যতা বিরাজ করেছিলো , ৭ ই নভেম্বর সিপাহী বিপ্লব সংঘটনের মধ্য দিয়ে এ দেশের সিপাহী জনতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মুক্ত এ দেশের সার্বভৌমত্ব , গণতন্ত্র , সাংবাদিকতার স্বাধীনতার পুনঃরুদ্ধার করেছিলেন । বি এন পি যতবার ক্ষমতায় এসেছে - ততোবারই ষড়যন্ত্র হয়েছে । দীর্ঘ ১৭ বছর পর যখন আমরা আবার ক্ষমতায় আসলাম তখন একটি দল অতীতের মত আবার ষড়যন্ত্র করতে শুরু করলো ।তারা লং মার্চ করে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ক্ষমতাচ্যুত করার হুমকী দিচ্ছে । আমরা আশা করবো তারা ভ্রান্ত নীতি থেকে সরে আসবেন ।
তিনি আজ রবিবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে চৌমুহনী রেল ওয়ে চত্বরে আয়োজীত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ।
বেগমগঞ্জ উপজেলা ও চৌমুহনী পৌর বি এন পির যৌথ উদ্যোগে আয়োজীত সমাবেশে সভাপতিত্ব করেন , বেগমগঞ্জ থানা বি এন পির আহ্বায়ক বাবু কামাখ্যা চন্দ্র দাস ।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন , থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসিমুল গনি চৌধুরী মান্না , যুগ্ন আহ্বায়ক জহিরূল ইসলাম হারুন , মোর্শেদুল আমীন ফয়সাল , চৌমুহনী পৌর বিএনপির সদস্য সচিব মোঃ মহসীন ও যুবদল , ছাত্র দলের নেতৃবৃন্দ ।অনুষ্ঠান পরিচালনা করেন , উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ রুস্তম আলী ।

বাংলাদেশ সময়: ২২:৪৫:২৭ ● ৬ বার পঠিত