
আপনারা আমাদের সন্তানদের কে সু শিক্ষায় শিক্ষিত করুন - আমরা আপনাদের জন্য কাজ করবো ।
————–সিনিয়র সচিব কামরুজ্জামান ।
নোয়াখালী থেকে মোতাহার হোসেন ।
নোয়াখালী জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ক্রীড়া সামগ্রী বিতরন অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রনালয়ের সিনিয়র সচিব কামরুজ্জামান বলেন ,আমাদের সন্তানরা যেনো জিপি এ ৫ এর পিছনে না দৌড়িয়ে তারা যেনো মানবিক মূল্যবোধ শিখে সেই দিকে লক্ষ্য রাখবেন। শিক্ষার্থীদের মন ও শরীর দুটোই ভালো থাকতে হবে । অন্যথায় সুশিক্ষায় ব্যাঘাত ঘটবে ।আপনারা যদি আমাদের সন্তানদের কে সু শিক্ষায় শিক্ষিত করেন , আমরা আপনাদের জন্য কাজ করে যাবো । অবকাঠামোর উন্নয়ন হলেই শিক্ষার উন্নয়ন হবে এটা ঠিক নয় । আমি যতোদিন আছি ততোদিন এই বেগমগঞ্জের মানুষের উন্নয়ন ও শান্তির জন্য কাজ করে যাবো ।
আমাদের প্রধান মন্ত্রী মাদক ও কিশোর গ্যাং মুক্ত সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য কাজ করছেন । তিনি আজ শুক্রুবার বেগমগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গনে আয়োজীত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ।
বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কায়েসুর রহমানের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন , নোয়াখালী জেলা প্রশাসক মোঃ শফিকুল ইসলাম , নোমেক এর অধ্যক্ষ মনিরূল ইসলাম , চৌমুহনী সরকারী এস এ কলেজের অধ্যক্ষ আবু সিনহা সৈয়দ তারেক , বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুজ্জামান চৌধুরী নোমেক কলেজের বিভাগীয় প্রধান হুমায়ন কবীর বেগমগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির সভাপতি সৈয়দ আব্দুল্লাহ আল ফারুক , মীর ওয়ারীশপুর সিনিয়র এবতেদায়ী মাদ্রাসার অধ্যক্ষ এরফান , কুতুবপুর সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মীর মোশারফ হোসেন , জীরতলী ইউপি চেয়ারম্যান শামসুল আলম লাভলু প্রমূখ ।
অনুষ্ঠান পরিচালনা করেন বেগমগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জহিরুল ইসলাম ।