বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬

নোয়াখালীতে নূহা হত্যায় জড়িতদের গ্রেফতারের দাবীতে স্মারক লিপি প্রদান

Home Page » সারাদেশ » নোয়াখালীতে নূহা হত্যায় জড়িতদের গ্রেফতারের দাবীতে স্মারক লিপি প্রদান
বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬


---

নোয়াখালী থেকে মোতাহার হোসেন ।

নোয়াখালীতে শিশু শিক্ষার্থী নূহা হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে আজ ১৮ নভেম্বর সকাল ১১ টায় নোয়াখালী জেলা প্রশাসক মোঃ শফিকুল ইসলামের নিকট নূহার পরিবারের পক্ষ থেকে স্মারক লিপি প্রদান করেন জাহাঙ্গীর আলম । এর আগে নূহা সংগ্রাম পরিষদের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী ও ছাত্র , জনতা । এসময় ছয়ানী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জামাল উদ্দীন , চর মটুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সালেহ উদ্দীন আহম্মেদ চৌধুরী দুলাল, জেলা বি এন পির সাবেক সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক আনোয়ার হোসেন বাবুল প্রমুখ । গত ৯ নভেম্বর ৭ বছরের শিশু তায়েবা ইলহাম নূহা মাদ্রাসা থেকে বের হোয়ার সময় হারিয়ে যায় । পরে এ দিন বিকেল ৪ টা ৩০ মিনিটে মাদ্রাসা থেকে ১০০ মিটার দূরে মহতাপুর গ্রামে নির্মাণাধীন একটি টিনশেড ঘরের পাশে নূহার মৃত দেহ পাওয়া যায় । কিন্তু ঘটনার এক সপ্তাহ পেরিয়ে গেলেও এই ঘটনার রহস্য উন্মোচন করা হয়নি এবং হত্যাকারীদেরকেও চিহ্নিত করা হয়নি । এই ঘটনায় পুলিশ নূহার লাশ ময়না তদন্ত শেষে পারিবারিক গোরস্থানে তাঁকে দাফন করা হয় । পরে পরিবারের পক্ষ থেকে গতকাল নোয়াখালী সদর থানায় হত্যা মামলা রুজু করা হয় । মামলা নং - ৩৩ ।
নূহা বেগমগঞ্জ উপজেলার নয়নপুর গ্রামের আবুল হোসেন মাষ্টার বাড়ীর ইকবাল হোসেন সুমনের মেয়ে । নূহা মহতাপুর তালিমূল কোরান নূরানী মাদ্রাসার প্রথম শ্রেনীর ছাত্রী ছিলো ।
মানব বন্ধনে বক্তারা বলেন , নূহা হত্যার রহস্য উন্মোচন করে দোষীদের বিচার না করলে এই অঞ্চলের শিক্ষার্থী ও অভিভাবক মহল নিরাপত্তাহীনতায় ভূগবে । এমনকি শিক্ষার্থীদের শিক্ষা অর্জনে ব্যাঘাত ঘটবে ।।
এ ব্যাপারে নোয়াখালী পুলিশ সুপার এ এম নাসির উদ্দীন বলেন , বিষয়টিকে প্রথমে আমরা জিডি হিসেবে গ্রহন করি ও লাশ ময়না তদধৃতের জন্য পাঠাই । ময়না তদন্ত রিপোর্টে নূহাকে হত্যা করা হয়েছে প্রতিয়মাধ হওয়ায় আমরা বিষয়টিকে হত্যা মামারা হিসেবে গ্রহন করি । আসামীদের সনাক্তকরনের জন্য আমরা একটি সমন্বিত তদন্ত টিম গঠন করেছি । আশা করি একটা ভালো রেজাল্ট আসবে ।

বাংলাদেশ সময়: ১৮:৩৩:৫৩ ● ৩৩ বার পঠিত