নোয়াখালীতে নূহা হত্যার রহস্য উন্মোচনের দাবীতে মানব বন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত ।
Home Page »
সারাদেশ »
নোয়াখালীতে নূহা হত্যার রহস্য উন্মোচনের দাবীতে মানব বন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত ।
মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬

নোয়াখালী থেকে মোতাহার হোসেন ।
নোয়াখালীতে নূহা হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ , মানব বন্ধন করেছে এলাকাবাসী ও ছাত্র জনতা । নূহা হত্যা সহ সকল হত্যাকান্ডের দ্রুত বিচারের দাবীতে ফুঁসে উঠেছে চর মটুয়া বাসী ।
গতকাল ১৬ নভেম্বর চরমটুয়া ইউনিয়নের উদয় সাধুর হাটে ছাত্র, জনতা ও শিক্ষকদের সমন্বীত উদ্যোগে মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় । এসময় চর মটুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সালেহ উদ্দীন আহম্মেদ চৌধুরী দুলালের সভাপতিত্বে নোয়াখালী জেলা বি এন পির সাবেক সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক আনোয়ার হোসেন বাবুল , সদর উপজেলা বি এন পির মুগ্ন সাধারন সম্পাদক জিয়াউল হক চৌধুরী সিহাব স্থানীয় নেতৃবৃন্দু বক্তব্য রাখেন । গত ৯ নভেম্বর ৭ বছরের শিশু তাইফা ইনহাম নূহা মাদ্রাসা থেকে বের হোয়ার সময় হারিয়ে যায় । পরে হারিয়ে যাওয়ার ১০ মিনিট পর মাল।রাসা সংলগ্ন পরিত্যাক্ত সদ্য নির্মাণাধীন ভবনে তার মৃত দেহ পাওয়া যায় । কিন্তু ঘটনার এক সপ্তাহ পেরিয়ে গেলেও এই ঘটনার রহস্য উন্মোচন করা হয়নি এবং হত্যাকারীদেরকেও গ্রেফতার করা হয়নি । এই ঘটনায় পুলিশ নূহার লাশ ময়না তদন্ত শেষে পারিবারিক গোরস্থানে তাঁকে দাফন করা হয় । পরে পরিবারের পক্ষ থেকে থানায় হত্যা মামলা রুজু করা হয় ।
নূহা ১ নং চরমটুয়া ইউনিয়নের ইকবাল হোসেন সুমনের মেয়ে । নূহা উক্ত ইউনিয়নের মুহাতাপুর নূরানী তালিমূল কোরান মাদ্রাসার প্রথম শ্রেনীর ছাত্রী ছিলো
বাংলাদেশ সময়: ১৮:০৯:৩৯ ●
২৩ বার পঠিত
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)