বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬
পুরুষের জয়গান- স্মৃতি রানী দে
Home Page » সাহিত্য » পুরুষের জয়গান- স্মৃতি রানী দে![]()
পুরুষ তুমি নির্ভীক সৈনিক
নারীর অলংকার,
পরিবারের নেপথ্য শক্তি
পিতৃত্বের অহংকার।
তোমার শ্রমের রক্তবিন্দুতে
সংসার চাকা ঘুরে,
নারী জন্মের পূর্ণতা পায়
তোমার হাতটি ধরে।
অক্লান্ত পথিক তুমি
অবিরাম পথচলা,
গৃহ সুখের অন্বেষণে
নিরলস কাটে বেলা।
তোমার প্রণয় তাজ মুকুটে
নারীর শোভা বাড়ে,
নারী শক্তি হয় শাণিত
তোমার বাহুডোরে।
পুরুষ নারীর পরিচয় পত্র
এ সমাজ সংসারে,
সন্তান পায় স্বীয় অধিকার
পৈতৃক সূত্র ধরে।
পুরুষ নারীর ছায়া সঙ্গী
বট বৃক্ষের মতো,
শত বিপদে আগলে রাখে
বাঁধা আসে যত।
পুরুষ তুমি নারীর সত্ত্বা
বিশ্বাসের প্রাচীর,
তোমায় ঘিরে গড়ে ওঠে
একটি সুখের নীড়।
বাংলাদেশ সময়: ১৮:৫০:৫৯ ● ১২ বার পঠিত