নোয়াখালীতে পূর্তগালের প্রিন্স ও প্রিন্সেসকে ব্যাপক সংবর্ধনা

Home Page » সারাদেশ » নোয়াখালীতে পূর্তগালের প্রিন্স ও প্রিন্সেসকে ব্যাপক সংবর্ধনা
বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬


---

নোয়াখালী থেকে মোতাহার হোসেন ।

নোয়াখালী সেনবাগ আসনের সংসদ সদস্য জেফ এর প্রতিষ্ঠাতা জয়নাল আবেদীন ফারুক বলেন , সেনবাগে কোনো মাদক সন্ত্রাস , কিশোর গ্যাং থাকবেনা । আমার এই সংগঠনের মাধ্যমে তা নির্মূল করে একটি বসবাসযোগ্য , নিরাপদ , আলোকিত সেনবাগ গড়ে তোলা হবে । বিগত ১৭ বছর ঘরে শান্তিতে শুতে পারি নাই । এখন আর তা হবে না । কঠোর হাতে সব অন্যায় দমন করা হবে ।
তিনি আজ ১৯ নভেম্বর সেনবাগ কল্যাধদি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে জেফ কর্তৃক আয়োজীত পূর্তগালের প্রিন্স ও প্রিন্সেস এর সংবর্ধনা অনুষ্ঠানে উপরোক্ত বক্তব্য রাখেন ।
এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন , প্রিন্স দুয়ারাথী দি সোওসা এরাইজো , প্রিন্সেস ইনফানটামারিয়া ফ্রাসিসকা , গ্লোবাল ফেয়ার প্লে চার্টারের প্রধান ডেলিকেটর শেখ আলীর রহমান , নোয়াখালী জেলা প্রশাসক মোঃ শফিকুল ইসলাম , সেনবাগ উপজেলা নিরৃবাহী কর্মকর্তা এরফানুল হক চৌধুরী , জেফ এর চেয়ারম্যান ও বিজি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তামান্না ফারুক থীমা ,বিজি কালেকশন লিমিটেড এর পরিচালক ফারজানা ফারুক প।রেমা প্রমূখ
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন , স্থানীয় শিক্ষক ও রাজনৈতিক নেতৃবৃন্দ ।

বাংলাদেশ সময়: ২২:১৭:৩৭ ● ৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ