বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬
বেগমগঞ্জে আওয়ামীলীগের নাশকতামূলক কর্মকান্ডের বিরুদ্ধে বি এন পির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
Home Page » সারাদেশ » বেগমগঞ্জে আওয়ামীলীগের নাশকতামূলক কর্মকান্ডের বিরুদ্ধে বি এন পির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিতসারাদেশে আওয়ামীলীগের নাশকতামূলক কর্মকান্ড ও অস্থিতিশীল পরিবেশ তৈরী করার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় বি এন পি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দু । আজ ১৯ নভেম্বর বৃহস্প্রতিবার বিকালে নোয়াখালীর চৌমুহনীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে ।
চৌমুহনী পৌর বি এন পি ও স্বেচ্ছা সেবক দলের যৌথ উদ্যোগে এই মিছিল অনুষ্ঠিত হয় ।
চৌমুহনী পৌর বি এন পির আহ্বায়ক জহির উদ্দীন হারুন , সদস্য সচিব মোঃ মহসিন , উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ রুস্তম আলী , স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নজরুল ইসলাম , রাসেল সহ আরো অনেকে অংশ গ্রহন করেন । উল্লেখ্য গতকাল রাত ১১ টায় আওয়ামীলীগ ও বি এন পি পৃথক পৃথক শোভাউন করেন ।
নোয়াখালী থেকে মোতাহার হোসেন
বাংলাদেশ সময়: ২২:৩৪:২১ ● ৮ বার পঠিত