বুধবার, ২৬ মার্চ ২০১৪
কলমাকান্দায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
Home Page » আজকের সকল পত্রিকা » কলমাকান্দায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
ফখরুলআলমখসরুঃ কলমাকান্দানেত্রকোণাসংবাদদাতাঃনেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযথ কর্মসূচীর মাধ্যমে পালিত হয়েছে। রাত ১২.০১ মিনিটে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করেন নেত্রকোণা-১ আসনের সংসদ সদস্য ছবি বিশ্বাস। কর্মসূচীর মধ্যে সকালে কলমাকান্দা ষ্টেডিয়াম মাঠে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ডাঃ ফজলুল হক। এ সময় আওয়ামীলীগ সভাপতি মঞ্জুরুল হক তারা, মুক্তিযোদ্ধা কমান্ডার সুলতান গিয়াস উদ্দিন, আব্দুল খালেক তালুকদার, ইদ্রিছ আলী তালুকদার, রফিকুজ্জামান খোকন, মিনারা ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। এ ছাড়া উপজেলা পরিষদ চত্বরে মুক্তিযোদ্ধাদের এক মনোজ্ঞ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নির্বাহী ম্যাজিষ্টেট মোঃ রফিকুল আলম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষকলীগ নেতা ও স্থানীয় সংসদ সদস্য ছবি বিশ্বাস, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ডাঃ ফজলুল হক, সাবেক মুক্তযোদ্ধা কমান্ডার সুলতান গিয়াস উদ্দিন। বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আঃ খালেক তালুকদার, আনোয়ার হোসেন আজাদ, মঞ্জুরুল হক তারা, জয়নাল আবেদীন ও মোশারফ হোসেন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮:৪১:৪৮ ৫৪৭ বার পঠিত