শনিবার, ২৯ মার্চ ২০১৪
রায়পুরায় সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৩
Home Page » জাতীয় » রায়পুরায় সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৩
বঙ্গ-নিউজ ডটকমঃ নরসিংদীর রায়পুরা উপজেলায় প্রাইভেটকার ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন।শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার নারায়ণপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুই জন প্রাইভেটকারের যাত্রী। তারা হলেন- সগির মিয়া (২৮) ও কবিতা (১৭)। অপর নিহত একজন অটোরিকশার যাত্রী। তার নামপরিচয় পাওয়া যায়নি।
দুর্ঘটনায় আহত হয়েছেন আরো চার জন। আহতদের কিশোরগঞ্জের ভৈরব হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাইওয়ে পুলিশ জানায়, বিকেলে সিলেট থেকে ঢাকাগামী প্রাইভেটকার ও একটি সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই জন ও হাসপাতালে নেওয়ার পথে আরো একজনের মৃত্যু হয়।
নিহতদের মধ্যে দুই জনের নাম জানা গেলেও তাদের পরিচয় জানা যায়নি।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৮:২২:২২ ৬৯০ বার পঠিত