মঙ্গলবার, ১ এপ্রিল ২০১৪
শিক্ষাবিদ ড. আনিসুজ্জামানের পদ্মভূষণ পদক গ্রহণ
Home Page » জাতীয় » শিক্ষাবিদ ড. আনিসুজ্জামানের পদ্মভূষণ পদক গ্রহণ
ডেস্ক: নয়া দিল্লি: বাংলাদেশের খ্যাতিমান শিক্ষাবিদ অধ্যাপক ড. আনিসুজ্জামান সোমবার ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কাছ থেকে সম্মানসূচক পদ্মভূষণ পদক গ্রহণ করেছেন।নয়া দিল্লির রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ৬৬ জন বিশিষ্ট ব্যক্তিকে ‘পদ্মভূষণ’ উপাধিতে ভূষিত করেন।
ভারতের রাষ্ট্রপতির কাছ থেকে ‘পদ্মভূষণ’ উপাধি গ্রহণের পর অধ্যাপক আনিসুজ্জামান সাংবাদিকদের বলেন, এটা বাংলাদেশ-ভারত সম্পর্ককে আরো দৃঢ় করবে।
অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে ভারতের উপরাষ্ট্রপতি ড. হামিদ আনসারি, প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং, স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিন্ধে উপস্থিত ছিলেন। সূত্র: বাসস
বাংলাদেশ সময়: ১২:২৩:১৩ ৪৯৬ বার পঠিত