মঙ্গলবার, ১ এপ্রিল ২০১৪
বিশ্ব সাহিত্য কেন্দ্রের পক্ষকালব্যাপী চিত্র প্রদর্শনী শুরু বুধবার
Home Page » আজকের সকল পত্রিকা » বিশ্ব সাহিত্য কেন্দ্রের পক্ষকালব্যাপী চিত্র প্রদর্শনী শুরু বুধবার
বঙ্গ-নিউজ ডটকমঃবিশ্ব সাহিত্য কেন্দ্র দেশ বরেণ্য ৪০ জন শিল্পীর শিল্পকর্ম নিয়ে পক্ষকালব্যাপী প্রদর্শনীর আয়োজন করতে যাচ্ছে।বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টায় বিশ্ব সাহিত্য কেন্দ্র ভবনে প্রধান অতিথি হিসেবে জাহানারা আবেদিন এবং বিশেষ অতিথি হিসেবে শিল্পী মুস্তফা মনোয়ারের উপস্থিত থেকে প্রদর্শনীর উদ্বোধন করার কথা রয়েছে।
গত ১৪ মার্চ বিশ্ব সাহিত্য কেন্দ্রের নবনির্মিত ভবনের আনুষ্ঠানিক উদ্বোধনের পাশাপাশি চিত্রশালা যাত্রা শুরুর জন্য প্রস্তুত হয়। চিত্রশালার উদ্বোধন উপলক্ষে দেশবরেণ্য ৪০ জন শিল্পীর শিল্পকর্ম নিয়ে পক্ষকালব্যাপী এ প্রদর্শনীর আয়োজন করতে যাচ্ছে বিশ্ব সাহিত্য কেন্দ্র।
বাংলাদেশ সময়: ১৯:০১:৪৩ ৫২১ বার পঠিত