মঙ্গলবার, ২২ এপ্রিল ২০১৪
গাজীপুরে টিফিন খেয়ে এবার শতাধিক শ্রমিক অসুস্থ
Home Page » জাতীয় » গাজীপুরে টিফিন খেয়ে এবার শতাধিক শ্রমিক অসুস্থ
বঙ্গ-নিউজ ডটকমঃ এবার গাজীপুর মহানগরের কাশিমপুর এলাকায় টিফিন খেয়ে শতাধিক শ্রমিক অসুস্থ হয়েছেন। মঙ্গলবার রাত ৮ টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, কাশিমপুর সুলতান মার্কেট এলাকায় অবস্থিত জিএম টেক্স লিমিটেড এর শতাধিক শ্রমিক টিফিন খেয়ে অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষকিভাবে রোগীদের নিকটবর্তী বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়।
এদিকে কলা রুটি সিঙ্গারা দিয়ে কর্তৃপক্ষের সরবরাহকৃত ওই টিফিন খেয়ে সোমবার একই এলাকার বেষ্ট উল গার্মেন্টের দুই শতাধিক শ্রমিক অসুস্থ হয়েছিলো। এর একদিন পরই মঙ্গলবার আরেকটি কারখানায় একই ধরনের ঘটনা ঘটল।
বাংলাদেশ সময়: ২৩:২৩:৫৪ ৪৩৭ বার পঠিত