রবিবার, ২৭ এপ্রিল ২০১৪
সিরাজগঞ্জে গুলিতে এইচএসসি পরীক্ষার্থী নিহত
Home Page » জাতীয় » সিরাজগঞ্জে গুলিতে এইচএসসি পরীক্ষার্থী নিহত
বঙ্গনিউজ:সিরাজগঞ্জ শহরের হোসেনপুর পুঠিয়াবাড়িতে(মতিন সাহেবের ঘাট সংলগ্ন) পুলিশের গুলিতে আল কামা(১৬) নামের এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে পুলিশের পক্ষে তা অস্বীকার করা হয়েছে।এদিকে নিহত হওয়ার জের ধরে সিরাজগঞ্জ ২ নং পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়েছে বিক্ষুব্ধ শহরবাসী। পরিস্থিতি নিয়ন্ত্রণে অর্ধ শতাধিক রাউন্ড টিয়ারশেল ও বাবার বুলেট নিক্ষেপ করেছে পুলিশ।
রোববার রাত ৭টা থেকে পৌনে ৮টা পর্যন্ত এসব ঘটনা ঘটে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুভাষ সাহা এ অভিযোগ অস্বীকার করে বঙ্গনিউজকে জানিয়েছেন, ২ মহল্লাবাসীর সংঘর্ষে ওই কলেজছাত্রের মৃত্যু হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও বাবার বুলেট নিক্ষেপ করেছে।
বাংলাদেশ সময়: ২১:৩১:১৯ ৫০২ বার পঠিত