বৃহস্পতিবার, ৮ মে ২০১৪
বিদেশি পিস্তল-ম্যাগজিনসহ সাভারে ৩ ব্যক্তি আটক
Home Page » আজকের সকল পত্রিকা » বিদেশি পিস্তল-ম্যাগজিনসহ সাভারে ৩ ব্যক্তি আটক
ডেস্করিপোর্ঃটসাভারের রাজফুলবাড়ীয়া কৃষ্ণনগর এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও দুটি ম্যাগজিনসহ তিন ব্যক্তিকে আটক করেছে ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার দুপুরে কৃষ্ণনগর এলাকার একটি রাস্তার পাশে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে এদের আটক করা হয়। আটকরা হলেন- মানিকগঞ্জ জেলার ঝিটকা থানার আগরাইল গ্রামের আনিছ শেখের ছেলে মো. জসিম উদ্দিন (২৮), একই গ্রামের আনিছ শেখ (৫০) ও মৃত মোফাজ্জল হোসেনের ছেলে আয়ুব আলী (৪৮)।এ বিষয়ে জানতে চাইলে ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর শাহীন শাহ পারভেজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সাভারের ফুলবাড়ীয়া কৃষ্ণনগর এলাকায় চেকপোস্ট বসিয়ে অস্ত্র ও গুলিসহ তিন ব্যক্তিকে আটক করা হয়েছে। আটকদের জিজ্ঞাসাবাদ করে তাদের বিরুদ্ধে সাভার মডেল থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৪:১৮:২০ ৪৬০ বার পঠিত