বুধবার, ১১ জুন ২০১৪
ঝিনাইদহে নিখোঁজ কৃষকের লাশ উদ্ধার
Home Page » সংবাদ শিরোনাম » ঝিনাইদহে নিখোঁজ কৃষকের লাশ উদ্ধার
বঙ্গ-নিউজ ডটকমঃ ঝিনাইদহ সদর উপজেলায় তিন দিন ধরে নিখোঁজ এক কৃষকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালের দিকে ডেফলবাড়িয়া গ্রামের মাঠে লাশটি দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
নিহত ইউনুস আলি (৪০) একই উপজেলার বানিয়াকান্দর গ্রামের বাসিন্দা ছিলেন। গত রোববার থেকে নিখোঁজ ছিলেন এই কৃষক।
নিহতের পরিবারের বরাত দিয়ে ঝিনাইদহ সদর থানার এসআই সালাউদ্দিন বলেন, গত রোববার সন্ধ্যায় কে বা কারা মোবাইল ফোনে ইউনুসকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে তার কোন সন্ধান পাওয়া যাচ্ছিল না।
লাশ সনাক্তের পর নিহতের স্ত্রী জরিনা খাতুন পুলিশকে জানান, বাড়ি থেকে বের হওয়ার সময় তার স্বামীর কাছে চার হাজার টাকা, একটি বাই সাইকেল ও একটি মোবাইল ফোন ছিল।
দুর্বৃত্তরা তাকে হত্যার পর সেগুলো নিয়ে পালিয়েছে বলে ধারণা পুলিশের।
বাংলাদেশ সময়: ১২:৪৯:১২ ৫৬০ বার পঠিত