রবিবার, ১০ আগস্ট ২০১৪
চীনে বাস খাদে পড়ে ৪৪ পর্যটক নিহত
Home Page » আজকের সকল পত্রিকা » চীনে বাস খাদে পড়ে ৪৪ পর্যটক নিহত
ডেস্ক রিপোর্টঃ
চীনের দক্ষিণ তিব্বতে পর্যটকবাহী একটি বাস অন্য দুটি বাসের সঙ্গে সংঘর্ষের পরে রাস্তার পাশে খাদে পড়ে গেলে ৪৪ জন পর্যটক নিহত হয়েছেন। দেশটির বার্তা সংস্থা জিনহুয়া জানায়, বাসটি রাস্তা থেকে ৩০ ফুট গভীর খাদে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। শনিবার স্থানীয় সময় ১৬:২৫ মিনিটে চীনের নিমো কাউন্টিতে দুর্ঘটনাটি ঘটেছে। এটি হাসা শহর থেকে ১২০ কিলোমিটার দূরে ঘটেছে। চীনের বেশির ভাগ কাউন্টির সড়কই বিপদসঙ্কুল বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। এ ঘটনার পর পরই উদ্ধারকর্মীরা মৃতদেহ ও বাসটি উদ্ধারে কাজ শুরু করেছেন।
বাংলাদেশ সময়: ১৩:০৪:২২ ৪১০ বার পঠিত