বুধবার, ২০ আগস্ট ২০১৪
পুঁজিবাজারে সূচক কমেছে, লেনদেন মিশ্র
Home Page » অর্থ ও বানিজ্য » পুঁজিবাজারে সূচক কমেছে, লেনদেন মিশ্র
বঙ্গ-নিউজঃ সপ্তাহের দ্বিতীয় দিনে দেশের দুই পুঁজিবাজারেই সূচক কমলেও লেনদেনে মিশ্র প্রবণতা দেখা গেছে।0সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক ডিএসইএক্স প্রায় দশমিক ৩৬ পয়েন্ট কমে ৪ হাজার ৫৫৪ পয়েন্ট হয়দিন শেষে ডিএসইতে ৬৩২ কোটি টাকার শেয়ার হাতবদল হয়, যা আগের দিনের তুলনায় ১৭ কোটি টাকা কম।
তবে এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক কমলেও লেনদেন বেড়েছে।
সোমবার দিন শেষে সিএসইএক্স ৬২ পয়েন্ট কমে ৮ হাজার ৫৩৪ পয়েন্ট হয়। লেনদেন হয়েছে প্রায় ৫৪ কোটি টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ১১ কোটি টাকা বেশি।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া বিভিন্ন কোম্পানির শেয়ারের মধ্যে ১০৭টিরই দাম কমেছে। দাম বেড়েছে ১৬৪টি কোম্পানির শেয়ারের, অপরিবর্তিত ছিল ২৮টি শেয়ারের দাম।
গত সপ্তাহে ডিএসইতে সূচক বেড়েছে ৬৮ পয়েন্ট গড়ে দৈনিক লেনদেনের পরিমাণ ছিলো ৬৭২ কোটি টাকা। আগের সপ্তাহে ডিএসইতে ৫৯ পয়েন্ট সূচক বাড়ে এবং গড়ে দৈনিক লেনদেন হয় ৫৪৪ কোটি টাকার শেয়ার।
বাংলাদেশ সময়: ১০:১৭:৪১ ৫৩১ বার পঠিত