মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০১৪
টেকনাফে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার
Home Page » প্রথমপাতা » টেকনাফে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার
বঙ্গ-নিউজ: কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফ থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার দিনগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়। তবে মাদক ব্যবসায়ী চক্রের কাউকে আটক করতে পারেনি বিজিবি।
বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মহসীন রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মায়ানমার থেকে টেকনাফ সীমান্ত দিয়ে ইয়াবাগুলো নিয়ে আসে মাদক ব্যবসায়ীরা। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালালে ইয়াবাগুলো ফেলে রেখে পালিয়ে যায় তারা।
পরে পরিত্যক্ত অবস্থায় ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বাংলাদেশ সময়: ১০:১৯:৪১ ৪৫৩ বার পঠিত