বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০১৪
শাহজানপুর থেকে তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার
Home Page » প্রথমপাতা » শাহজানপুর থেকে তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার
বঙ্গ-নিউজ: রাজধানীর শাহজানপুর এলাকা থেকে তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। থানার উপপরিদর্শক (এসআই) নাসিরউদ্দিন জানান, মঙ্গলবার রাত আনুমানিক ৯টার দিকে এ/৭ রেলওয়ে কলোনির সামনে একটি মাঠের গাছ থেকে রায়হানের (১৮) ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
পুলিশ আরো জানান, রায়হান ওই কলোনিতে থাকতো। প্রেমঘটিত কারণে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারে। নিহতের পিতার নাম রজব আলী। বাড়ি ঢাকার নবাবগঞ্জে।
বাংলাদেশ সময়: ১০:২৯:০৩ ৫৪৫ বার পঠিত