শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০১৪
হুমায়ূন আহমেদের মা আয়েশা ফয়েজের ইন্তেকাল
Home Page » জাতীয় » হুমায়ূন আহমেদের মা আয়েশা ফয়েজের ইন্তেকাল
বঙ্গ-নিউজ ডট কম:নন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের মা আয়েশা ফয়েজ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।শনিবার সকাল ৭টার দিকে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। সকাল পৌনে নয়টার তার লাশ ছোট ছেলে রম্য লেখক ও কার্টুনিস্ট আহসান হাবিবের বাসায় নিয়ে যাওয়া হয়েছে।
মরহুমার আরেক ছেলে অধ্যাপক জাফর ইকবাল সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, হুমায়ূন আহমেদের মৃত্যুর পর থেকে মানসিকভাবে ভেঙে পড়েন তার মা। তখন থেকেই বিভিন্ন অসুস্থতায় ভুগছিলেন তিনি।
জাফর ইকবাল আরো জানান, দুপুরে আহসান হাবিবের বাসার সামনে মরহুমার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তার লাশ নেত্রকোনায় নিয়ে যাওয়া হবে।
বাংলাদেশ সময়: ৯:৩৫:২০ ৪৬৪ বার পঠিত