বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০১৪
সাবের হোসেন চৌধুরী আইপিইউ সভাপতি নির্বাচিত
Home Page » জাতীয় » সাবের হোসেন চৌধুরী আইপিইউ সভাপতি নির্বাচিত
বঙ্গ-নিউজ ডটকমঃ বিশ্বের দরবারে আরো এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী (কমনওয়েলথ পার্লামেন্ট অ্যাসোসিয়েশনর (সিপিএ) চেয়ারপার্সন নির্বাচিত হওয়ার পর এবার ইন্টারপার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) সভাপতি নির্বাচিত হয়েছেন সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী।
বুধবার জেনেভায় অনুষ্ঠিত আইপিইউর অধিবেশনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সাবের হোসেন চৌধুরী ১৬৯ ভোট পেয়ে ইন্টারপার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) সভাপতি নির্বাচিত হন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার স্পিকার পান মাত্র ৯৫ ভোট।
বিশ্বের ১৬৩টি দেশের পার্লামেন্টের জোট ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সভাপতি পদে প্রথমবারের মতো বাংলাদেশের কেউ সভাপতি নির্বাচিত হলেন। জাতীয় সংসদ সচিবালয় থেকে সাবের হোসেন চৌধুরীর সভাপতি নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
বাংলাদেশ সময়: ১৮:২৯:২৫ ৪৪১ বার পঠিত