মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০১৪
সূর্য সন্তান-আল রিআন
Home Page » সাহিত্য » সূর্য সন্তান-আল রিআন
আমরা নতুন আমরা তরুণ
আমরা উত্থান -আমরা বল
আমরা সৈন্য দল
আমাদের হৃদয় মাঝে বাজে মা,দল
নিত্য নবীন রণে
ভরিয়ে দেব নিরঞ্জণে
সবিতার মত সত্য আমরা
পরের তরে বিলিন হওয়াই-আমাদের সাড়া
আমাদের বক্ষে নেই কোন ভয়
আমরা সৈন্যরা-মহা অক্ষয়
সংগ্রামে, দূর্যোগে ছুটে চলি ঝঞ্জার মতন
শত্র”র প্রাণ করিতে পতন।
দিবা রাত্র ছুটে বেড়াই নিয়ে জয়ের মর্শাল
আমরা জন্ম দিবো এক নব-শুভ সকাল
আমরা নতুন আমরা তরুণ
আমরা উত্থাণ -আমরা জাতির বল
আমরা সৈন্য দল ॥
দেশের জন্য জ্বালাবো এক শান্তির লন্ঠণ
সে শান্তি সকলের মাঝে-করবো আমরা বন্ঠন।
আমরা দলে দলে-গেয়ে দেশের গান
দেশকে করবো এক নব প্রাণ দান।
একদিন হবে শান্তি সুখের একটি দেশ
বিশ্বের বুকে ফুটে রবে এই বাংলাদেশ।
আমরা আমাদের দেশকে বড় ভালবাসি
দেশের তরে প্রাণ দিতেও হাসি।
বাংলাদেশ সময়: ১৬:৩৭:২২ ৫৪৬ বার পঠিত