বুধবার, ২৯ অক্টোবর ২০১৪
হরতালের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিত
Home Page » শিক্ষাঙ্গন » হরতালের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিত
বঙ্গ-নিউজ ডটকমঃআগামীকাল ৩০ অক্টোবর, ২ ও ৩ নভেম্বর (বৃহস্পতিবার, রোববার এবং সোমবার) জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে।স্থগিতকৃত এসব পরীক্ষার পরিবর্তিত তারিখ ও সময় যত তাড়াতাড়ি সম্ভব জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (www.nu.edu.bd or www.nubd.info) ও সংবাদপত্রের মাধ্যমে সংশ্লিষ্ট সকলকে অবহিত করা হবে। উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের পূর্বঘোষিত অন্য সকল পরীক্ষার সময়সূচী অপরিবর্তিত থাকবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে পরীক্ষা স্থগিতের ব্যাপারে বলা হয়েছে, অনিবার্য কারণে পরীক্ষা স্থগিত করা হলো।
বাংলাদেশ সময়: ১৭:৪৭:২৮ ৪৩০ বার পঠিত