শুক্রবার, ৩১ অক্টোবর ২০১৪
রাজধানীর বিএসইসি ভবনে আবারো আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ২০ ইউনিট
Home Page » জাতীয় » রাজধানীর বিএসইসি ভবনে আবারো আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ২০ ইউনিট
বঙ্গ-নিউজ ডটকমঃ রাজধানীর কারওয়ান বাজারের বিএসইসি ভবনের ১১তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ওই ভবনে আমার দেশ, আরটিভি, এনটিভিসহ বেশ কয়েকটি মিডিয়া হাউজ রয়েছে।শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত আগুন জ্বলছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত উল্লাহ বলেছেন এখন পর্যন্ত ২০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে এবং আরো ইউনিট যোগ নিয়ন্ত্রণ কাজে যোগ দিবে।
আগুন লাগার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি তবে প্রত্যক্ষ্যদর্শীরা ধারণা করছেন আমার দেশ পত্রিকার তালাবদ্ধ অফিস থেকে এ আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।
বাংলাদেশ সময়: ১৩:১০:০৭ ৪৩০ বার পঠিত