শনিবার, ৮ নভেম্বর ২০১৪
কলমাকান্দায় তথ্য সেবা কেন্দ্রে অগ্নিকান্ড
Home Page » আজকের সকল পত্রিকা » কলমাকান্দায় তথ্য সেবা কেন্দ্রে অগ্নিকান্ড
ফখরুল আলম খসরুঃ কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধিঃ নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলা সদরে কলমাকান্দা সদর ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রে শনিবার সকালে ভয়াবহ অগ্নিকান্ড সংঘটিত হয়েছে। এতে তথ্য কেন্দ্রের কম্পিউটার, ফটোষ্ট্যাট, আসবাবপত্র, ও সোলার সিষ্টেম সম্পুর্ণ পুড়ে গেছে। উপজেলা নির্বাহী অফিসার নাছিমা খানম ঘটনাস্থল পরিদর্শন পরিদর্শন করে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়েছেন। সদর ইউ, পি, চেয়ারম্যান মোঃ ফজলুল হক জানান, আই,পি,এস হতে শর্টসার্কিট ডাউন হওয়ায় উক্ত অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে এবং প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে। অগ্নিকান্ডটি রহস্যজণক বলে অনেকেই মন্তব্য করেছেন।
বাংলাদেশ সময়: ১৭:৩২:১৬ ৪৬৯ বার পঠিত