শুক্রবার, ১৪ নভেম্বর ২০১৪
স্ত্রী হত্যার অভিযোগ : এমপি টিপুর ছেলের রিমান্ড শুনানি ১৫ নভেম্বর
Home Page » সংবাদ শিরোনাম » স্ত্রী হত্যার অভিযোগ : এমপি টিপুর ছেলের রিমান্ড শুনানি ১৫ নভেম্বর
বঙ্গ-নিউজ ডটকমঃ রাজধানীর ধানমন্ডিতে যশোর-৫ আসনের সরকারি দলের সাবেক সংসদ সদস্য খান টিপু সুলতানের বড় ছেলে হুমায়ূন সুলতানের স্ত্রী হত্যার ঘটনায় রিমান্ড শুনানির জন্য আগামী ১৫ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।
বৃহস্পতিবার মহানগর হাকিম ইরফান উল্লাহ’র আদালতে পুলিশ ১০ দিনের রিমান্ড চাইলে শুনানির জন্য পরবর্তী এ দিন ধার্য করেন আদালত।
এর আগে বৃহস্পতিবার রাতে হুমায়ূনকে স্ত্রী হত্যার অভিযোগে গ্রেফতার করা হয়।
জানা যায়, এ ঘটনায় নিহতের বাবা নূরুল ইসলাম বাদী হয়ে ধানমন্ডি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
বাংলাদেশ সময়: ১৬:২৬:০৪ ৪৬৯ বার পঠিত