বুধবার, ১৯ নভেম্বর ২০১৪
বগুড়ায় বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার : গ্রেফতার ৩
Home Page » সারাদেশ » বগুড়ায় বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার : গ্রেফতার ৩
বঙ্গ-নিউজঃবগুড়ায় বিদেশী পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ তিন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।পুলিশ জানায়, সোমবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার ওসির ফায়জুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ শহরের করোনেশন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তিন যুবককে আটক করে। তাদের শরীর তল্লাশী করে একটি বিদেশী পিস্তল, দু’টি ম্যাগজিন ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন- শহরের মাটিডালীর রমজান আলীর পুত্র ইমরানুর সাকি, নবাব আলীর পুত্র শাকিল ও কাটনার পাড়ার মকবুল হোসেনের পুত্র হিরন।
বাংলাদেশ সময়: ১০:১৫:০১ ৪৭৮ বার পঠিত