শুক্রবার, ২৮ নভেম্বর ২০১৪
গভীর সমুদ্রে ট্রলারডুবি : নিহত ১, নিখোঁজ ২৭
Home Page » জাতীয় » গভীর সমুদ্রে ট্রলারডুবি : নিহত ১, নিখোঁজ ২৭
বঙ্গ-নিউজঃকক্সবাজারের গভীর সমুদ্রে জাহাজের ধাক্কায় একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এফভি বন্ধন নামে ওই মাছ ধরার ট্রলারটিতে ৩১জন জেলে ছিলেন। এখন পর্যন্ত এক জনের লাশ পাওয়া গেছে, উদ্ধার করা হয়েছে তিনজনকে। নিখোঁজ রয়েছেন আরো ২৭জন। শুক্রবার ভোর চারটার দিকে কক্সবাজার উপকুল থেকে ৫০ মাইল পশ্চিমে এ দুর্ঘটনা ঘটেকোস্টগার্ড সূত্রে জানা যায়, শুক্রবার ভোর রাতে বঙ্গপোসাগরে সিঙ্গাপুরগামী একটি জাহাজের সাথে ধাক্কা লেগে এফভি বন্ধন নামের মাছ ধরার ওই ট্রলারটি ডুবে যায়। চট্টগ্রাম থেকে সমুদ্র জয় নামে একটি জাহাজ ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধারে কাজ করছে
বাংলাদেশ সময়: ১৪:৪৯:৫৪ ৩৬৪ বার পঠিত