রবিবার, ৪ জানুয়ারী ২০১৫
প্রধানমন্ত্রী কাল জাতির উদ্দেশে ভাষণ দেবেন
Home Page » প্রথমপাতা » প্রধানমন্ত্রী কাল জাতির উদ্দেশে ভাষণ দেবেন
বঙ্গ-নিউজ:প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল সন্ধ্যা সোয়া ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন।প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী আজ বলেছেন, ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের একবছর পুর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী এই ভাষণ দেবেন।
বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারের ১২টি কেন্দ্র, বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলো, বেসরকারি বাণিজ্যিক রেডিওগুলো এবং কমিউনিটি রেডিওগুলোতে একযোগে প্রধানমন্ত্রীর ভাষণ সম্প্রচার করা হবে।
সূত্র : বাসস।
বাংলাদেশ সময়: ২১:১৪:১৮ ৩৬৪ বার পঠিত