বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০১৫
দুর্গাপুরে নাশকতার বিরুদ্ধে মানববন্ধন
Home Page » আজকের সকল পত্রিকা » দুর্গাপুরে নাশকতার বিরুদ্ধে মানববন্ধন
তমাল সাহাঃ
জেলার দুর্গাপুরে জালাল তালুকদার হত্যার প্রতিবাদ পরিষদ ও জালালা সেনা পরিষদ এর আয়োজনে ঘন্টাব্যাপি এক বিশাল মানববন্ধন স্থানীয় এমপি মোড়ে অনুষ্ঠিত হয় বুধবার বিকাল ৫ টায়।
মঙ্গলবার রাত সাড়ে নয়টায় দুর্গাপুরের বিরিশিরিতে নূরী পাথর ভর্তি ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করে চালক ও হেলপারকে দগ্ধ করায় ও সারাদেশে ২০দলীয় জোটের হরতাল ও অবরোধ প্রত্যাহার এবং এসএসসি পরীক্ষা নির্বিঘœ করার দাবীতে এই মানব বন্ধন হয়েছে। এ সময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ হারিজ বেগ।
জালাল তালুকদার হত্যার প্রতিবাদ পরিষদ এর সভাপতি শাহ্ মোঃ কুতুব উদ্দিন তালুকদার রুয়েল, অধ্যাপক লিয়াকত আলী, ডাঃ আব্দুল হান্নান,আঃ সাত্তার ,পৌর সুজন সম্পাদক মোঃ নূরুল ইসলাম, আতিব খান প্রমূখ।
বাংলাদেশ সময়: ১৭:৩২:৫২ ৩৯৮ বার পঠিত