বুধবার, ২৫ মার্চ ২০১৫
কলমাকান্দায় দূর্যোগ মহড়া অনুষ্ঠিত
Home Page » আজকের সকল পত্রিকা » কলমাকান্দায় দূর্যোগ মহড়া অনুষ্ঠিত
মোঃ ফখরুল আলম খসরুঃ কলমাকান্দা (নেত্রকোণা)প্রতিনিধিঃ জেলার কলমাকান্দা উপজেলার লেংগুরা উচ্চ বিদ্যালয় মাঠে মঙ্গলবার দিন ব্যাপী প্রাকৃতিক দুর্যোগকালীন সময়ে করণীয় বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-নাজিরপুর এডিপির দূর্যোগ বিষয়ক প্রকল্পের উদ্যোগ ও আয়োজনে দিনব্যাপী মহড়ায় প্রাকৃতিক দুর্যোগ তথা ঘূর্নিঝড়, ভূমিকম্প ও আপদকালীণ সময়ে সচেতনতামূলক উক্ত মহড়ায় শতাধিক ছেলে মেয়ে অংশগ্রহন করেছে। এতে দূর্যোগের পূর্বে ও পরে বিভিন্ন বিষয় মহড়ায় প্রদক্ষিত হয়। এ উপলক্ষ্যে আলোচনা সভায় সভাপতিত্ব করেন মোঃ জামাল উদ্দিন, প্রধান ও বিশেষ অতিথি ছিলেন এডিপি ম্যানেজার বেঞ্জামিন মারাক, প্রধান শিক্ষক মোশারফ হোসেন, দূর্যোগ বিষয়ক কর্মকর্তা আব্দুল জলিল ও উপজেলা দূর্যোগ কমিটির সদস্য মোঃ ফখরুল আলম খসরু। আলোচনা শেষে আদিবাসী গারো মেয়েরা তাদের নিজস্ব কৃষ্টির নৃত্য পরিবেশন করে।
বাংলাদেশ সময়: ১৮:৩৬:৩০ ৫৮৪ বার পঠিত