রবিবার, ৫ এপ্রিল ২০১৫
রাজধানীর কারওয়ান বাজারে তিন টন জাটকা ইলিশ জব্ধ
Home Page » সংবাদ শিরোনাম » রাজধানীর কারওয়ান বাজারে তিন টন জাটকা ইলিশ জব্ধ
বঙ্গ নিউজ ডটকমঃ রাজধানীর কারওয়ান বাজারে তিন টন জাটকা ইলিশ জব্ধ করেছে ৠাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (ৠাব-৩)। এ ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে।
রোববার (০৫ এপ্রিল) সকাল ৯টার দিকে কারওয়ান বাজারের মাছের আড়তে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ৠাবের মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক মেজর মাকসুদুল আলম।
তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে, তাদের ৠাব পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়া হবে বলে জানা গেছে।
গত কয়েকদিন ধরেই কারওয়ান বাজারসহ রাজধানীর বিভিন্ন এলাকায় জাটকা ইলিশবিরোধী অভিযান চালাচ্ছে ৠাব।
বাংলাদেশ সময়: ১১:১৪:৩৯ ৪১১ বার পঠিত