মঙ্গলবার, ২১ এপ্রিল ২০১৫
কলমাকান্দায় শিশু সুরক্ষায় সংলাপ
Home Page » আজকের সকল পত্রিকা » কলমাকান্দায় শিশু সুরক্ষায় সংলাপ
ফখরুল আলম খসরু, কলমাকান্দা (নেত্রকোণা)প্রতিনিধিঃ নেত্রকোণা জেলার কলমাকান্দা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এডিপি মিলনায়তনে মঙ্গলবার শিশু সুরক্ষায় উপজেলা সংলাপ কলমাকান্দা এডিপির উদ্যোগে সমাপ্ত হয়েছে। এডিপি ম্যানেজার এন্ড্রু অরূপ দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে প্রধান ও বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এফ.এম ওয়াজেদ আলী তালুকদার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক, নাজিরপুর এডিপি ম্যানেজার বেঞ্জামিন মারাক, সাংবাদিক ফখরুল আলম খসরু, জাফর উল্লাহ ও অভিজিৎ সাংমা। সুশীল সমাজ, শিক্ষাবিদ, শিক্ষক প্রতিনিধি, অভিভাবক প্রতিনিধি, সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, সিবিও কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সাংবাদিক সহ শিশু প্রতিনিধিগণ সংলাপে নিজ নিজ অবস্থান থেকে বক্তব্য ও সুপারিশ উপস্থাপন করেন।
বাংলাদেশ সময়: ১৪:২৭:০৭ ৬৬৪ বার পঠিত