মঙ্গলবার, ২১ এপ্রিল ২০১৫
ডোমিনিকান প্রজাতন্ত্রে বিমান বিধ্বস্ত,নিহত ৬
Home Page » বিশ্ব » ডোমিনিকান প্রজাতন্ত্রে বিমান বিধ্বস্ত,নিহত ৬
বঙ্গনিউজ ডটকম ,জাহিদুল ইসলাম জাহিদঃ ডোমিনিকান প্রজাতন্ত্রে সোমবার এক বিমান দুর্ঘটনায় ব্রিটেন ও স্পেনের ছয় পর্যটক ও স্থানীয় এক পাইলট নিহত হয়েছেন। তাদের বহনকারী ছোট একটি বিমান পুন্টা কানা বিমানবন্দর থেকে উড্ডয়নের পর একটি গলফ মাঠে বিধ্বস্ত হওয়ায় তারা নিহত হন। কর্তৃপক্ষ একথা জানায়।
ডোমিনিকান বেসামরিক বিমান দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, ‘পুন্টা কানা থেকে আরোয়ো বারিলগামী এ বিমানে সাতজন আরোহী ছিল।’
ওই দপ্তর জানায়, এ বিমান দুর্ঘটনায় নিহতদের পরিচয় পাওয়া গেছে। এদের মধ্যে একজন ডোমিনিকান পাইলট হেক্টর সোরিয়নো (৩৭) এবং অপর ছয়জন ওই বিমানের যাত্রী। তারা স্পেন ও ব্রিটেনের পর্যটক। তবে তাদের মধ্যে ফরাসি ও ব্রিটেনের নাগরিক কতজন তা তাৎক্ষণিকভাবে সুনির্দিষ্ট করে জানানো সম্ভব হয়নি।
কর্তৃপক্ষ জানায়, সেখানে এ বিমান বিধ্বস্তের ঘটনার কারণ জানতে তারা তদন্ত কাজ শুরু করেছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তারা জানায়, সম্ভাব্য যান্ত্রিক ত্রুটির কারণে পাইলট ওই গলফ মাঠে অবতরণের চেষ্টা করেন।
উল্লেখ্য, দেশের উত্তর উপকূলীয় পুন্টা কান ক্যারিবীয় দেশটির বৃহত্তম অবকাশ কেন্দ্র।
বাংলাদেশ সময়: ১৬:০৪:২৬ ৫১৪ বার পঠিত