সোমবার, ১১ মে ২০১৫
কলমাকান্দায় ধর্ষকের বিচার দাবীতে মানববন্ধন
Home Page » আজকের সকল পত্রিকা » কলমাকান্দায় ধর্ষকের বিচার দাবীতে মানববন্ধন
কলমাকান্দা(নেত্রকোণা)প্রতিনিধিঃ নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার সীমান্তবর্তী লেংগুরা স্মৃতিসৌধের সামনে লেংগুরা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর মেধাবী ছাত্রী বাপ্পী রংদী (১৪) এর ধর্ষনের প্রতিবাদে ধর্ষক শামছুলের ফাঁসির দাবীতে এলাকার সর্বস্তরের মানুষ সোমবার মানববন্ধন করেছে। গত ৪ মে রাতে কাউবাড়ী গ্রামের নিজ বাড়ীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী শামছুল কর্তৃক ধর্ষনের স্বীকার হন। এ ব্যাপারে কলমাকান্দা থানায় মামলা হওয়ার পর আসামী পলাতক রয়েছে। এলাকাবাসী ও স্কুল কর্তৃপক্ষ ধর্ষকের ফাঁসির দাবীতে বিভিন্ন কর্মসূচী অব্যাহত রেখেছেন।
বাংলাদেশ সময়: ১৯:২৯:৫৮ ১০৫৭ বার পঠিত