বৃহস্পতিবার, ১৪ মে ২০১৫
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত নেপাল জনগণের সহায়তায় কনসার্টের আয়োজন
Home Page » আজকের সকল পত্রিকা » ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত নেপাল জনগণের সহায়তায় কনসার্টের আয়োজন
বিশেষ প্রতিনিধিঃভূমিকম্পে ক্ষতিগ্রস্ত নেপালের জনগণের সহায়তায় কনসার্ট আয়োজনের উদ্যোগ নিয়েছে প্রাণ বেভারেজ লিমিটেড।বুধবার রাজধানীর একটি রেস্টুরেন্টে এ উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আগামী ২১ মে বিকেল তিনটায় রাজধানীর কলাবাগান মাঠে এ কনসার্ট অনুষ্ঠিত হবে বলে জানান আয়োজকরা।
১৪ মে থেকে রাজধানীর স্বপ্ন আউটলেট থেকে কনসার্টের টিকিট সংগ্রহ করা যাবে বলেও জানানো হয়। টিকিট বিক্রির অর্থ নেপালে দুর্গতের সহায়তার প্রদান করা হবে।
বাংলাদেশ সময়: ১২:৫১:৫১ ৪৬৬ বার পঠিত