শুক্রবার, ২৯ মে ২০১৫
শেখ হাসিনার নামের আগে স্থায়ীভাবে ‘দেশরত্ন’ লেখার আহ্বান
Home Page » জাতীয় » শেখ হাসিনার নামের আগে স্থায়ীভাবে ‘দেশরত্ন’ লেখার আহ্বান
বঙ্গ-নিউজ ডটকমঃ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘দেশরত্ন’ উপাধি দিয়েছে জাতীয় নাগরিক কমিটি। কমিটির আহ্বায়ক সৈয়দ শামসুল হক এখন থেকে শেখ হাসিনার নামের আগে এই উপাধি স্থায়ীভাবে ব্যবহারের আহ্বান জানিয়েছেন।সীমান্ত চুক্তিসহ জাতীয় পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য প্রধানমন্ত্রীকে এ সংবর্ধনা দেয় আওয়ামী লীগ ঘরানার বুদ্ধিজীবী, কবি, সাহিত্যিক, শিক্ষক, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিদের নিয়ে গড়া ২০২ সদস্যের জাতীয় নাগরিক কমিটি। নাগরিক কমিটির এ সংবর্ধনা অনুষ্ঠান সফল করতে আওয়ামী লীগের পক্ষ থেকেও ব্যাপক প্রস্তুতি নেয়া হয়।
বাংলাদেশ সময়: ২৩:৫৫:৫১ ৪৯০ বার পঠিত