শুক্রবার, ৫ জুন ২০১৫
কলমাকান্দায় বিশ্ব পরিবেশ দিবস পালিত
Home Page » আজকের সকল পত্রিকা » কলমাকান্দায় বিশ্ব পরিবেশ দিবস পালিত
ফখরুল আলম খসরু,কলমাকান্দা (নেত্রকোণা)প্রতিনিধিঃ জেলার কলমাকান্দার ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নাজিরপুর এডিপির উদ্যোগে লেংগুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে আলোচনা সভায় সভাপতিত্ব করেন মিঃ বেঞ্জামিন মারাক। বক্তব্য রাখেন কলমাকান্দা প্রেসক্লাব সম্পাদক মোঃ ফখরুল আলম খসরু, লেংগুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ারা বেগম, দূর্যোগ বিষয়ক কর্মকর্তা আব্দুল জলিল, জাহাঙ্গীর আলম মজুমদার, বাবুল দাজেল, খাদিজা আক্তার প্রমুখ। এছাড়া বিশাল র্যালী, চিত্রাংকন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ সময়: ২৩:১৫:৩৫ ৩৫৭ বার পঠিত